
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব জুলাই যোদ্ধা মাহদী হাসানকে ১ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৩ জানুয়ারি) রাতে ৯টার দিকে ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানায় সংগঠনটি। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানানো হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদী হাসানের বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভেতরে বসে তিনি ওসির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। কথোপকথনের এক পর্যায়ে তিনি বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করেন।








































