
সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার কেন্দ্রবিন্দু নবম জাতীয় পে-স্কেল সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়নি। কারণ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটি। এই সভা স্থগিত হওয়ায় নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে সদস্যদের জানানো হবে, জানিয়েছে কমিশন সূত্র।
অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করেছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে। গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করে সরকার কমিশন গঠন করে। কমিশনের প্রথম সভা থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড রাখা হবে নাকি কমানো হবে, তা নিয়ে সদস্যদের মধ্যে তিনটি ভিন্ন প্রস্তাবনা এসেছে।
দ্বিতীয় প্রস্তাবনায়, বেতন বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৬ করার প্রস্তাব এসেছে।
তৃতীয় প্রস্তাবনায়, বৈষম্য দূর করতে আরও আমূল পরিবর্তন আনা এবং গ্রেড সংখ্যা ১৪ করার পক্ষে মত দিয়েছেন কিছু সদস্য।
কারণ, গ্রেড সংখ্যা বেশি থাকায় নিম্নধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য প্রকট। তাই গ্রেড কমিয়ে একটি বাস্তবসম্মত সুপারিশ তৈরি করার চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো এখন ‘চুলচেরা বিশ্লেষণ’-এর পর্যায়ে রয়েছে, জানিয়েছে কমিশন।








































