
দেশের বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই নোট প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে প্রচলনে আসছে। ব্যাংকের মতিঝিল অফিস থেকে শুরু করে ধীরে ধীরে দেশের অন্যান্য অফিসেও নোটটি ইস্যু করা হবে।
গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
এর আগে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ জানায়, “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” থিমে সব মূল্যমানের নতুন নোট মুদ্রণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এবার যুক্ত হলো ৫০০ টাকার নতুন সিরিজ।
নতুন ৫০০ টাকার নোটের ডিজাইন
১৫২ মিমি × ৬৫ মিমি আকারের নতুন ব্যাংক নোটে—
সম্মুখভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার
ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ শাপলা ফুল
পেছনে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন
জলছাপে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নিচে ইলেকট্রোটাইপে ‘500’
নোটটিতে সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে।
১০টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য
নকল রোধে নোটটিতে যুক্ত হয়েছে এক ডজনের মতো নিরাপত্তা ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য:
কালার-শিফটিং ‘500’ — নোট নড়ালে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে।
Twisted নিরাপত্তা সুতা — লাল ও স্বর্ণালি রঙের সমন্বয়ে তৈরি; আলোয় ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৫টি স্পর্শযোগ্য বৃত্ত
ইন্টাগ্লিও ( উঁচু ছাপা ) প্রিন্ট — স্পর্শে অসমতল লাগবে।
মাইক্রোপ্রিন্টে বারবার লেখা “BANGLADESH BANK”
শাপলার ব্যাকগ্রাউন্ডে UV fluorescence
See Through image– আলোর বিপরীতে ‘৫০০’ লেখা দৃশ্যমান
গোপন 500 লেখা — নোট অনুভূমিকভাবে ধরলে দেখা যায়
UV–এ দৃশ্যমান লাল–নীল–সবুজ Fiber
UV curing varnish — নোটটিকে চকচকে (Glossy) রাখবে
নতুন নোট চালুর পরও পুরনো সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।
এছাড়া সংগ্রাহকদের জন্য সীমিত সংস্করণের Specimen নোটও বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, যা পাওয়া যাবে মিরপুরের টাকা জাদুঘর থেকে।









































