প্রচ্ছদ জাতীয় রাকসুতে শিবির জিএস ছেড়ে সিনেট সদস্যতে নির্বাচিত করে নিলো

রাকসুতে শিবির জিএস ছেড়ে সিনেট সদস্যতে নির্বাচিত করে নিলো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে

মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার।

রাবির শিবির এই যাবত সবচেয়ে মাস্টারপিস খেলাটা খেলে দিলো। কিছু বুঝতে পারছেন?
ভিপি পদে নিরঙ্কুশ বিজয় নিলো। এজিএস পদটাও নিয়ে নিলো। জিএস পদে সাবেক শিবির সালাউদ্দিন আম্মারকে দিয়ে শিবিরের জিএস প্রার্থী ফাহিম রেজাকে সিনেট সদস্য বানিয়ে নিলো।

বলাবাহুল্য! রাকসুতে তিন ক্যাটাগরিতে নির্বাচন হয়েছিল। হল সংসদ, সিনেট ও রাকসু। এর মধ্যে সবচেয়ে মূল্যবান ক্যাটাগরি সিনেটকে ধরা হয়। রাবি শিবির ফাহিম রেজাকে জিএস পদে বিজয়ী করতে না পারলেও সিনেট সদস্য বানিয়ে ফেললো।

এইদিকে হল সংসদে শিবির ও ছাত্রীসংস্থার প্যানেল থেকে শীর্ষ পদের ভিপি, জিএস ও এজিএস পদে অভূতপূর্ব বিজয়।
অনলাইন ফেসবুক থেকে সংগ্রহীত