প্রচ্ছদ জাতীয় নির্বাচনের আগে সেই প্রকল্পটা ফাঁস হয়ে যাবে: সামান্তা শারমিন

নির্বাচনের আগে সেই প্রকল্পটা ফাঁস হয়ে যাবে: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আগামী নির্বাচন দেশকে নতুন রাজনৈতিক সমীকরণের দিকে নিয়ে যাবে। তিনি জানান, বিভিন্ন এনজিও এবং অনলাইন প্ল্যাটফর্ম নিজেদের স্বার্থ অনুসারে নির্বাচনের পোল পরিচালনা করছে, যা প্রায়ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করে।

সামান্তা শারমিন বলেন, “আমরা একটি নতুন দল। সংগঠন এবং কাঠামোকে শক্তিশালী করতে আমাদের সময় লাগছে। তাই পোল বা পরিসংখ্যানগুলো সামনের নির্বাচনে আসল প্রভাব ফেলবে না। এটি এমন একটি নির্বাচন হবে, যা সব ধরনের রাজনৈতিক হিসাব-নিকাশকে পরিবর্তন করবে।”

তিনি আরও জানান, এই নির্বাচনকে এক ধরনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনার অংশ হিসেবে দেখানো হচ্ছে, যেখানে ইন্টারিম সরকার, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত মিলিতভাবে প্রভাব বিস্তার করতে চাচ্ছে। তবে তিনি আশাবাদী, প্রকৃত পরিস্থিতি ভোটের আগেই প্রকাশ পাবে।

সামান্তা শারমিন বলেন, “বাংলাদেশের ভোটারদের মধ্যে ৬০ শতাংশই তরুণ। এই তরুণ শক্তি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দীর্ঘদিন ধরে ভোট না দেওয়ার মাধ্যমে জনগণ একটি ধরনের প্রতিবাদ জানিয়েছে। এবার তাদের ভোট প্রতিফলন ঘটাবে। বিশেষত সুইং ভোটাররা শেষ মুহূর্ত পর্যন্ত কার অবস্থান ও বক্তব্য পর্যবেক্ষণ করবে।”

তিনি উল্লেখ করেন, প্রথাগত রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা সবসময় একই রকম থাকে, কিন্তু ভোটারের সত্তা এবং গণতান্ত্রিক শক্তি কোনওভাবেই এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হবে না।

সূত্র: জনকণ্ঠ