প্রচ্ছদ জাতীয় এনসিপিকে লাউ-বেগুনসহ যে যে প্রতীক বেছে নেওয়ার অপশন দিয়েছে ইসি

এনসিপিকে লাউ-বেগুনসহ যে যে প্রতীক বেছে নেওয়ার অপশন দিয়েছে ইসি

গত ৩০ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এনসিপির আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত নেই।

এতে আরও বলা হয়, দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে কমিশনকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো।

বরাদ্দযোগ্য ৫০টি প্রতীক হলো, আলমিরা, খাট, টেলিফোন, ফ্রিজ, মোড়া, উটপাখি, মুড়ি, তবলা, বক, মোরগ, কলম, চার্জার লাইট, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ী, থালা, বেঞ্চ, লিচু, কাঁপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, শঙ্খ, কম্পিউটার, জগ, দোলনা, বালতি, সেলাই মেশিন, কলা, জাহাজ, প্রজাপতি, বেলুন, সোফা, টিউবওয়েল, ফুটবল, বৈদ্যুতিক পাখা, স্যুটকেস, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মগ, হরিণ, টেবিল, মাইক, হাঁস, টেবিল ঘড়ি, ময়ূর, হেলিকপ্টার, মোবাইল ফোন।