প্রচ্ছদ জাতীয় হাজারো প্রশ্ন ভাইরাল কেক বিক্রেতার স্ত্রীর বানানো হোম মেইড কেক

হাজারো প্রশ্ন ভাইরাল কেক বিক্রেতার স্ত্রীর বানানো হোম মেইড কেক

গত কয়েকদিন থেকে হোম মেইড স্ত্রীর হাতে কেক বানিয়ে বিক্রি করে বেশ ভাইরাল দৈনিক ৭০/৮০ টা কেক এনে বিক্রি করছেন আর ক্রেতারা হুমরি খেয়ে ক্রয় করছেন। এনিয়ে সোস্যাল মিডিয়া জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা: সমালোচনার পক্ষে সোস্যাল মিডিয়াতে করা একটি পোস্ট হুবহু তুলে ধরা হলো-

ওনাকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি একজন কেক বেকার। কেক নিয়ে কাজ করি।এটাই আমার প্রফেশন। কেক নিয়ে কতটা খাটাখাটনি করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। একটা নরমাল মানুষের ক্ষেত্রে ছয় থেকে সাতটা কেক একদিনে বানাতে পারবে। সব কাজ বাদ দিয়ে যদি বানায় তাহলে পারবে। কারণ একটা মানুষের রেস্ট এর ও ব্যাপার আছে। ধরলাম উনি টার মধ্যে ২ ঘন্টায় ঘুমায়।

তাহলে অনেক খায় কখন আরো অন্যান্য কাজ করে কখন। উনার ভাষ্যমতে ওনার স্ত্রী অনেক পরিশ্রমী অনেক ধৈর্যশীল।কিন্তু আমার কথা হলো একটা মানুষ কিভাবে ৪০ টা কেক বানায় একদিনে? কোনভাবেই এটা সম্ভব না। উনি বলছে ওনার দুইটা মহিলা আছে। যারা ওনার ওয়াইফ কে হেল্প করে। যদি হেল্পও করে তারপরও সম্ভব না। তারমধ্যে দেখলাম ওনার ওয়াইফ কেকের সাথেই থাকে। তাহলে বানাই কখন ঘুমায় কখন খায় কখন অন্যান্য কাজ করে কখন।

এত গরমের মধ্যে কেক গুলো থাকে কোন সমস্যা হয় না? আমাদের কেক তো গলে যায় ভাই । তার মধ্যে বাটার স্কচ কেক ওনারা নাকি ক্যারামেল ছাড়া বানায়। যেটা আমরা ক্যারামেল সস ছাড়া চিন্তাই করতে পারি না। আদৌ কি উনার ওয়াইফ বানায়? প্রশ্ন হচ্ছে মনে। কেক বানানো খুবই ধৈর্যের ব্যাপার এত সহজে ৪০ টা কেক বানানো সম্ভব না।