প্রচ্ছদ জাতীয় সানিয়াত বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু ভাইয়ের ছেলে

সানিয়াত বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু ভাইয়ের ছেলে

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়কার একটি ভাইরাল ভিডিও নিয়ে এবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও সমালোচক আসিফ সৈকত।

ভিডিওটিতে দেখা যায়, হাতকড়া পরানো অবস্থায় এক যুবককে আদালতে আনা হলে, পেছন থেকে তাঁর মা এসে ছেলের কাঁধে হাত রেখে বারবার তাকে উৎসাহ দিচ্ছেন। আসিফ সৈকত এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন—

“ছেলেটাকে চেনেন?
মাকে চেনেন?
ছেলের বাবাকে চেনেন?
বিএনপির বর্ষীয়ান নেতৃত্ব এমন বহু জুলাই নেতৃত্ব পয়দা করেছে। এটুকুও শিখিয়েছে— ‘বাবা নেতৃত্ব দিবি, জুলুমের শিকার হবি, তাও ঔদ্ধত্য দেখাবি না, বিপ্লব চুরি করে ছ্যাঁচড়ামো করবি না।’”

তিনি আরও লেখেন, “জুলাই আন্দোলনের সময়কার একটি বিখ্যাত ভিডিও এটি। সানিয়াত নামের ছেলেটিকে ডিবি পুলিশ গ্রেফতার করে অবর্ণনীয় নির্যাতন করেছিল। পরে যখন তাকে আদালতে তোলা হয়, তখন তাঁর অসুস্থ মা সেখানে উপস্থিত হয়ে ছেলের পিঠ চাপড়ে তাকে সাহস জুগিয়েছিলেন।”

উল্লেখ্য, ভিডিওতে যাকে দেখা যায়, সেই সানিয়াত বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর ছেলে বলে নিশ্চিত করেছেন সৈকত।