প্রচ্ছদ জাতীয় কাঁদতে কাঁদতে রাজনীতি ছাড়ার ঘোষণা সেই হুমায়ুনের

কাঁদতে কাঁদতে রাজনীতি ছাড়ার ঘোষণা সেই হুমায়ুনের

পুলিশের সঙ্গে সংঘাত, আটক এবং ভোটপ্রক্রিয়া নিয়ে অভিযোগের একদিন পর এবার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান, নওদার বিধায়ক এবং পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর।

আজ বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকবিদের সামনে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা হুমায়ুন বলেন, ‘সিপিএমের সময়ে ক্যাডাররা ভোট করত। পুলিশ দাঁড়িয়ে দেখত। এখন পুলিশ ক্যাডারের ভূমিকায় নামল। এ রাজনীতিতে থাকতে চাই না। আমি রেজিনগরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী।’

এমনকি বিধানসভায় না যাওয়ারও ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন বিধানসভায় যাবো না’।

এর আগে গতকাল মঙ্গলবার রেজিনগরে উপনির্বাচনে ভোট দেওয়ার পর তিনি অভিযোগ করেন, একাধিক বুথে পুলিশ নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে এবং তার দলের কর্মী-সমর্থকদের সমস্যায় ফেলা হচ্ছে।

পরে নিজের দলের কার্যালয়ের বাইরে পুলিশের সঙ্গে সংঘাতের জেরে তাকে আটক করা হয়। প্রায় ১২ ঘণ্টা হেফাজতে থাকার পর বুধবার তিনি সংবাদমাধ্যমের সামনে আসেন।