প্রচ্ছদ জাতীয় রাষ্ট্রপতির কার্যালয়কে আল্টিমেটাম জামায়াতের

রাষ্ট্রপতির কার্যালয়কে আল্টিমেটাম জামায়াতের

বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকের অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে জানাতে রাষ্ট্রপতির কার্যালয়কে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে জামায়াত।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবন থেকে বেরিয়ে একথা জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম।

এর আগে, ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করে নারী-বিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ নিয়ে প্রতিবাদ জানাতে দলটির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।

এদিন বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয় এবং সেখান থেকে নারী-বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।