
রংপুর-৪ আসনে এগিয়ে এনসিপির আখতার হোসেন
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১৬৩ কেন্দ্রের মধ্যে ৫৭টির ফল প্রকাশ হয়েছে। এতে এগিয়ে আছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষে পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ এবং জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট।










































