প্রচ্ছদ জাতীয় যে ৫টি আসনে শাপলা কলির জয়ের তথ্য দিলেন আসিফ মাহমুদ

যে ৫টি আসনে শাপলা কলির জয়ের তথ্য দিলেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা চলাকালীন প্রাথমিক ফলাফলে শাপলা কলির ৫টি আসন নিশ্চিত হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে আসিফ মাহমুদ লিখেছেন, ইতোমধ্যে ৫টি আসনে শাপলা কলির বিজয় নিশ্চিত হয়েছে। অনেকগুলো আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।