প্রচ্ছদ আর্ন্তজাতিক ধ্রুব রাঠীকে ছেড়ে দিল পুলিশ

ধ্রুব রাঠীকে ছেড়ে দিল পুলিশ

পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে ইউটিউবার ধ্রুব রাঠীকে। রোববার (১১ অক্টোবর) তাকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, নির্বাচনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই ধ্রুব রাঠীকে আটক করে পুলিশ।

শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে রাঠীকে আটক করা হয়। বিক্ষোভকারীরা যাতে যন্তর মন্তরে পৌঁছাতে না পারেন, সে জন্য ওই দিন ভারতের রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছিল পুলিশ।