প্রচ্ছদ হেড লাইন ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি অধ্যাপকসহ আটক ৫

ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি অধ্যাপকসহ আটক ৫

রাজধানীর ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। এ সময় হট্টগোলের সৃষ্টি হলে তিনিসহ আরও ৫ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আটক হওয়া বাকি চারজনের নাম জানা যায়নি।

‎এ বিষয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট থানা পুলিশের কেউ কথা বলতে চাননি।

‎রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না। তবে, তাদের আটক করা হয়নি।’

এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল।

পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’