
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেনবিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
এবারের নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডা. শফিকুর রহমান কেবল দলীয় প্রধানই নন, তিনি ১১ দলীয় নির্বাচনি জোটেরও শীর্ষ নেতৃত্বে রয়েছেন। তফসিল ঘোষণার আগ থেকেই তাঁকে দেশব্যাপী নির্বাচনি কার্যক্রমে সক্রিয় থাকতে হয়েছে। বিভিন্ন জেলা ও শহরে সফর করে দলীয় ও জোটের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি জনসভায় বক্তব্য দিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করলেও ভোটের দিন তিনি নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করবেন এবং নির্ধারিত কেন্দ্রে ভোট প্রদান করবেন।









































