প্রচ্ছদ জাতীয় এবার বিএনপির আরেক নেতা সুখবর পেলেন

এবার বিএনপির আরেক নেতা সুখবর পেলেন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানার সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।