প্রচ্ছদ জাতীয় আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়েছে

আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা ব্যর্থ। আমাদের দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি। কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

রোববার (৪ অক্টোবর) রাতে হামলার পর পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন প্রক্টর।

এর আগে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত চার সাংবাদিক হলেন দৈনিক আগা মীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডে ইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডি নিউজ টোয়ে ন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সম কালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এছাড়া আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এ ঘটনায় ছাত্রশিবিরকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। একই সঙ্গে তিনি ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।

এক ফেসবুক পোস্টে সুলতান আহমেদ রাহী বলেন, সাংবাদিক ও ছাত্রদলের মধ্যে দূরত্ব তৈরিতে ছাত্রশিবির ‘চক্রান্ত’ করছে। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা তাদের ‘ভাই, বন্ধু’ এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সত্য প্রকাশের অন্যতম মাধ্যম। রাবি ছাত্রদলের কোনো নেতাকর্মী ইচ্ছাকৃতভাবে কোনো সাংবাদিকের গায়ে হাত তুলবে না বলেও দাবি করেন তিনি।

সুলতান আহমেদ রাহী বলেন, ছাত্রদল ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝি তৈরি করতে ছাত্রশিবিরের ‘অপচেষ্টার’ নিন্দা জানায় ছাত্রদল।

হামলার ঘটনায় কোনো সাংবাদিক অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বোঝাবুঝির শিকার হয়ে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাবি ছাত্রদলের এই নেতা।