প্রচ্ছদ জাতীয় অবশেষে এলপিজির দাম নিয়ে বড় সুখবর!

অবশেষে এলপিজির দাম নিয়ে বড় সুখবর!

ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কত কমবে, তা আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) নিশ্চিত হওয়া যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এদিন এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য তালিকা ঘোষণা করবে।

বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। সোমবার দুপুর ৩টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের মাস ডিসেম্বরে এই দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই দেশে এলপিজির দাম সমন্বয় করে থাকে বিইআরসি।া বএলপিজির নতুন দাম: ফেব্রুয়ারি মাসের মূল্য ঘোষণা