প্রচ্ছদ জাতীয় হ্যাঁ ভোট জয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না:...

হ্যাঁ ভোট জয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হ্যাঁ ভোট জয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে যশোরে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশন করা হবে। আমরা বেকার যুবকদের সম্মানজনক কাজ দিতে চাই। যে তুরুণেরা ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা ঘুমিয়ে যায়নি। তারা পুরোনো বন্দবস্তের পরিবর্তন চায়।

সূত্র : বার্তা বাজার