প্রচ্ছদ জাতীয় হ্যাঁ এর মৃ’ত্যু ঘটেছে: বনি আমিন

হ্যাঁ এর মৃ’ত্যু ঘটেছে: বনি আমিন

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পর দেশজুড়ে যখন উৎসবমুখর পরিবেশ, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত পোস্ট করেছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট বনি আমিন। তাঁর দাবি, এই জয় আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো বিজয় নয়, বরং দীর্ঘমেয়াদে ক্ষমতা দখলের এক পরিকল্পিত নীলনকশা।

হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে? এত উচ্ছ্বসিত হয়ে লাভ নেই। ‘হ্যাঁ’-এর মৃত্যু ঘটেছে। স্ক্রিনশট নিয়ে রাখো। একজন ১০ বছর প্রধানমন্ত্রী থাকার পর হাইকোর্টের রায় নিয়ে আবার সময় বাড়িয়ে নেবে। বিচারপতিও তোমার, ক্ষমতাও তোমার।

বনি আমিনের এই বিতর্কিত ও কড়া মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তাঁর এই সাহসের প্রশংসা করলেও, অনেকে একে অহেতুক উস্কানিমূলক এবং বিচার বিভাগের প্রতি অবমাননাকর হিসেবে দেখছেন। নির্বাচনের পর যেখানে স্থিতিশীলতার কথা বলা হচ্ছে, সেখানে তাঁর এই পোস্ট নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।