
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। রবিবার রাজধানীর আগারগাও নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করতে আসেন তারা।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্য প্রতিনিধি দল আসেন বৈঠকে। আরও উপস্থিত ছিলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের চেয়ারম্যানের উপদেস্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. জাকরিয়া।
রবিবার দুপুর ১২ টার দিকে এই বৈঠক শুরু হয়। দুই ঘন্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এদিকে বিকালে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলেরও কমিশনে আসার কথা রয়েছে।













































