প্রচ্ছদ জাতীয় ভিপি নুরুল হক নুর এখন এমপি নুর!

ভিপি নুরুল হক নুর এখন এমপি নুর!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের ভোট গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি ও জোট সমর্থিত প্রার্থী নুরুল হক নুর। এই আসনের মোট ১২৪টি কেন্দ্রের মধ্যে ৫৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে।

শীর্ষ দুই প্রার্থীর ভোটের পরিসংখ্যান (৫৯ কেন্দ্র)

নুরুল হক নুর (ট্রাক): ৫৭,০০০ ভোট
হাসান মামুন (ঘোড়া): ৩৪,০০০ ভোট

নির্বাচনী সমীকরণ পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় বিএনপি জোটের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সমর্থন দেওয়া হয়েছে। তবে দলটির বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। ৫৯ কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী, নুর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুনের চেয়ে ২৩ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।