প্রচ্ছদ জাতীয় ব্রেকিং নিউজ: ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, জানা গেল চাঞ্চল্য তথ্য

ব্রেকিং নিউজ: ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, জানা গেল চাঞ্চল্য তথ্য

রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা ও শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।’

জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন এবং জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’ একই সঙ্গে পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।’