প্রচ্ছদ জাতীয় বাতিল ভোটও ছাড়িয়ে গেল প্রজাপতি প্রতীক! কত ভোট পেয়েছিল আম তারেক?

বাতিল ভোটও ছাড়িয়ে গেল প্রজাপতি প্রতীক! কত ভোট পেয়েছিল আম তারেক?

ঢাকা-১২ আসনে বেসরকারি ফলাফলে দেখা গেছে, আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক হোসেন ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট।

প্রকাশিত ফল অনুযায়ী, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী সাইফুল আলম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে অর্জন করেছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

এদিকে, এই আসনে মোট বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি। অর্থাৎ বাতিল হওয়া ভোটের সংখ্যাও আমজনতা দলের প্রার্থী তারেক হোসেনের প্রাপ্ত ভোটের চেয়ে বেশি।