
নেত্রকোনা-৫ (পূর্বধলা–মদন) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবু তাহের তালুকদারের নামে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি উঠেছে। ভিডিওটি ঘিরে এলাকায় ও অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এদিকে, ভিডিওটি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ দাবি করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে এ ধরনের বিষয় ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে আবু তাহের তালুকদারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।












































