প্রচ্ছদ জাতীয় দেশে আবারও ভূমিকম্প!

দেশে আবারও ভূমিকম্প!

সিলেটে মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

তিনি জানান, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলা বলে জানানো হয়েছে।

হঠাৎ কম্পনের কারণে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ এই সময় বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যান। তবে এই মুহূর্তে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জরুরি পর্যবেক্ষণ চালাচ্ছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সাধারণ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।