প্রচ্ছদ জাতীয় টানা ৪ দিনের ছুটি! বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

টানা ৪ দিনের ছুটি! বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা একটানা চার দিনের ছুটি ভোগ করতে পারবে।

সাম্প্রতিক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণ কার্যক্রম সহজ করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এই নির্বাহী আদেশের মূল উদ্দেশ্য হলো— শিক্ষক ও কর্মচারীরা যেন নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন ও ভোটদানে কোনো বাধার সম্মুখীন না হন।