প্রচ্ছদ জাতীয় ইলিয়াস রাজাকার, শান্তি বাহিনীর সদস্য: নজরুল

ইলিয়াস রাজাকার, শান্তি বাহিনীর সদস্য: নজরুল

নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ইলিয়াস মোল্লা ছিলেন শান্তি বাহিনীর মেম্বার। তিনি প্রসিদ্ধ রাজাকার। গত ১৭ বছর আওয়ামী লীগের ছত্রছায়ায় এলাকায় বীরদর্পে চলেছেন। আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে মাঠে কাজ করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আড়াই হাজার সাত গ্রাম এলাকায় ধানের শীষে গণসংযোগ করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আড়াইহাজারে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ইভটিজিং, সাইভার বুলিং, রাস্তা ঘাট, ব্রিজ-কালভার্টসহ যেসব জনদুর্ভোগ রয়েছে সেগুলো সমাধান করা হবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি নেতা মাহবুবর রহমান সুমন ও পারভিন আক্তার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের কলস প্রতিকের পক্ষে কাজ করছেন। আড়াই হাজারের সাধারণ মানুষ ইতিমধ্যে ওই দুই বিতর্কিত নেতাকে প্রত্যাখ্যান করেছেন।

এসব মির্জাফরদের জনগণ কখনো ছাড় দেবে না। নির্বাচনকে অস্থিতিশীল করতে নজরুল ইসলাম বাবু ও তার সন্ত্রাসী বাহিনী পায়তারা চালাচ্ছে। আড়াইহাজারের মানুষ তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করবে।’