প্রচ্ছদ জাতীয় স্কুলছাত্রী তাজমিন হ’ত্যাকাণ্ডে আলোচনায় কে এই কক্সবাজারের যুবক রাজু

স্কুলছাত্রী তাজমিন হ’ত্যাকাণ্ডে আলোচনায় কে এই কক্সবাজারের যুবক রাজু

ফেসবুকের মাধ্যমে পরিচয়, এরপর ১৭ দিনের সম্পর্ক। রাজু চৌধুরী (২০) নামক যুবকের ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫)। কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন রাজু।

জানা গেছে, কলাতলি ডলফিন মোড়ের উপরের অংশে একটি আবাসিক হোটেলে চাকরি করে রাজু চৌধুরী। তার বাড়ি চকরিয়া লামা উপজেলার কুমারী ইউনিয়নের বরছনখোলা গ্রামে। এর বেশি পরিচয় ও তথ্য জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বর পাওয়া গেলেও শনিবার সন্ধ্যার পর থেকে তার মোবাইলটি বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, পুলিশ বা আইনি ঝামেলার ভয়ে সে আত্মগোপনে গেছে। হোটেলও তাকে পাওয়া যায়নি।

কক্সবাজার কক্সেস পেনারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ শনিবার রাতে বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাজমিন বন্ধু রাজুসহ বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসে। পরদিন বুধবারের জন্য একটি টিকিট কাটে ছেলেটি। বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে হোটেল নূরজাহানে এসে পৌঁছে। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে দিতে চায় ইরান
এদিকে, হত্যার ঘটনা আলোচনায় আসার পর আবদুল্লাহ মেয়েটিকে তাজমিন বলে শনাক্ত করে। পুলিশ জানতে চাইতে পারে বলেই সে আগে থেকে প্রস্তুতি নেয়। পরে জানতে পারে সঙ্গে আসা ছেলে বন্ধুটি হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ড ঘটিয়েছে একজনই, বহনকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। তাই ছেলেটির আর কোনো খোঁজখবর নেয়নি।

চারদিন ধরে তাজমিন নিখোঁজ থাকলেও কবে কক্সবাজার গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমদিন পাশের জেলা ব্রাক্ষণবাড়িয়া যায়। সেখানে থেকে কুমিল্লা ফিরে কক্সবাজার যায়। যাওয়ার সময় বান্ধবীর বাসায় যাচ্ছে বলে মাকে জানায়।

কক্সবাজার থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে আইকনিক এক্সপ্রেস বাস থেকে তাজমিন নেমেছে সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গেছে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বাস থেকে পদুয়ারবাজার হোটেল নূরজাহানে নেমে শহরের রেইসকোর্স বাসায় যেতে সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক সুমন ঘটনাস্থলে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে।

পর দিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।