প্রচ্ছদ হেড লাইন বিএনপির সাবেক নেতা শওকত আটক

বিএনপির সাবেক নেতা শওকত আটক

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মালিবাগের বাসা থেকে ডিবির একটি টিম তাকে ডিবি কার্যালয় নিয়ে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। বিকেলে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটি টিম।

তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।