প্রচ্ছদ জাতীয় নির্বাচনের আগে অসুস্থ রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

নির্বাচনের আগে অসুস্থ রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল নাগাদ তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করে জানান, জ্বর, ঠান্ডাজনিত সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বিকেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এ সময় তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।