
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপিসহ ৭টি রাজনৈতিক দলের নেতারা।
বুধবার (২১ জানুয়ারি) কার্যালয়ে আলাদা আলাদাভাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে অংশে নেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, আমজনতার মিয়া মসিউজ্জামান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির ইসমাইল হোসেন সম্রাট ও নেজামী ইসলাম পার্টির একেএম আশরাফুল হক, গণফোরাম সুব্রত চৌধুরী এবং গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন চৌধুরী।
পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সাক্ষাৎ করেন।











































