প্রচ্ছদ জাতীয় ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের...

ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব?

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ দাবি ও বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার দায়ের করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে ঘুষের বিষয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’

‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব?’
প্রেম ও আর্থিক লেনদেনের বিরোধেই খুন হন ছাত্রদল নেতা জিসান: পুলিশ
মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব?’
৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ভুক্তভোগীদের অভিযোগ, মামলা তদন্তের নামে ঘুষ না পেলে কাজ না করা, ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে বক্তব্য জানতে চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের করা হলে তিনি কালবেলাকে জানান, ‘আমিও ভিডিওটি দেখেছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ হবে।’

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল পদে থেকে প্রকাশ্যে এমন বক্তব্যে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। তারা বিতর্কিত ওই এএসআইকে দ্রুত প্রত্যাহার করে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।