প্রচ্ছদ জাতীয় গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

সারাদেশের মতো আজ গোপালগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টার দিকে গোপালগঞ্জ শহরের একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে ঠিলেঠেলা পাবে ভোটগ্রহণ চললেও সকাল ৯টার দিকে গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক জাহিদ জানান, এই ঘটনায় দুইজন আনসার সদস্যসহ একজন শিশু আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

এতে ভোটে তেমন প্রভাব পড়েনি। পুনরায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। এছাড়া সারা গোপালগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।